ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড তালাক প্রবণতা বন্ধ করতে সাহায্য করেছে। শনিবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করে তাদের শক্তিশালী করেছেন। এখন থেকে মায়েরাই এই কার্ডের সুফল ভোগ করবেন। তিনি আরও বলেন, আগে দুই সন্তানসহ মায়েদের তালাক দেওয়ার যে প্রবণতা ছিল, এই ফ্যামিলি কার্ড সেই সুযোগ বন্ধ করে দিয়েছে। এখন স্বামীদের সংসার করতে হলে সেই মহিলার কাছেই আসতে হবে, যা তারেক রহমানের একটি ভালো উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। উপস্থিত সকলকে এই ভালো কাজগুলো বারবার মনে করিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নূরুল ইসলাম অভিযোগ করেন, ভারতের আদানির কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই টাকা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র করা যেত। এছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও তিনি দাবি করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা অনুযায়ী বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'—এই নীতিতেই দেশ পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোথাও কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই।

সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের

আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬