ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন। জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে নির্বাহী আদেশের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসে ট্রাম্প ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের একটি বিলে স্বাক্ষর করেছিলেন। এই আইনের আওতায় রাশিয়ার তেল কেনা শীর্ষ পাঁচ দেশ—ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানি করা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল। এর জন্য ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, যার মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নির্বাহী আদেশ জারি করে আইনটির প্রয়োগ স্থগিত করেন ট্রাম্প। এই ছাড় স্থায়ী নয় এবং পরবর্তী সময়ে চাইলে মার্কিন প্রেসিডেন্ট আবারও শুল্ক আরোপের উদ্যোগ নিতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে আপাতত বড় ধরনের শুল্কের আশঙ্কা থেকে মুক্তি পেল ভারত। এর আগে দেশটি জানিয়েছিল, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত সতর্ক করেছিল যে, এই ধরনের শুল্ক দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে রাশিয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের আইন তৈরি হলেও ট্রাম্প তা কার্যকরে অনাগ্রহ দেখাচ্ছেন। এর পাশাপাশি তার প্রশাসন যুক্তরাষ্ট্রে ডিজেল সরবরাহের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় প্রথম দফায় যুক্তরাষ্ট্র ৩ লাখ টন ডিজেল পাবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার এই ডিজেল চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এটিকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি। এ কারণে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বা নেতা বেছে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬