ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী

ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় বিষধর সাপের কামড়ে পবিত্র বালা (৪৫) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পবিত্র বালা ওই এলাকার অক্ষয় বালার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশের নিজের ধানক্ষেত দেখতে যান পবিত্র বালা। সেই সময় তিনি মোবাইলে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। ধানক্ষেতের কাছে পৌঁছালে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। ঘটনার পর তিনি বাড়িতে ফিরে আসেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে স্বজনরা দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬