ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ মোট চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাটের ফকিরহাটের নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলাম (৩৪) এবং নগরের কাউনিয়া থানার পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই বাড়িতে মাদক কেনাবেচা ও সেবনের আড্ডা চলছে এমন তথ্যের ভিত্তিতে একটি দল বাড়িটি ঘেরাও করে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রায় ২০ মিনিট চেষ্টার পর কর্মকর্তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। তল্লাশি চালিয়ে সেখানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হলেও কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, অভিযানে আটক দেলোয়ার হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিলে এয়ারপোর্ট থানায় বিষয়টি নিশ্চিত করা হয়। পরে তাকে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি সেখানে কেন অবস্থান করছিলেন তা পুলিশ কর্তৃপক্ষ তদন্ত করবে। এছাড়া অপর তিনজনকে হেফাজতে রাখা হয়েছে এবং তারা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাদের ডোপ টেস্ট করা হয়েছে এবং দেলোয়ার হোসেনের ডোপ টেস্টের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এএসআই দেলোয়ারের আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চাকরিবিধি ও প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক

আপডেট সময় : ০২:৫৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬