ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক

দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, হাঁস-মুরগির খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের হাঁস প্রজনন খামারগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো সম্ভব হলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও স্বনির্ভর হয়ে উঠবে।

তরুণ সমাজকে খামার গড়তে উদ্বুদ্ধ করার ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের তরুণদের যদি কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, তবে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এ সময় তরুণদের খামার পরিচালনায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

খামার পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এবং আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী খামার চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন ঝিলপুকুরে (লেক) মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া বিকেলে তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত ‘টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি’ পরিদর্শন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬