ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক মোংলায় গাঁজা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি: ১২০ কেজি না ৭৫ কেজি? সিলেট বিভাগজুড়ে নিখোঁজের হিড়িক, তিন মাসে উধাও অন্তত ৪৭ জন মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত দক্ষিণ এশিয়ায় কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দী হারে শীর্ষে বাংলাদেশ মুন্সীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, জরিমানা রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, এটি বড় নিরাপত্তা ঝুঁকি: ঢাকা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম

একই দিনে জন্মদিন: মাশরাফি ও ইমরান খানের ক্রিকেটীয় মিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ অক্টোবর তারিখটি বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা ও ইমরান খানের জন্য বিশেষ। একই দিনে জন্মগ্রহণ করার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের এই দুই সাবেক অধিনায়কের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের যাত্রায় রয়েছে দারুণ সব মিল। তারা দুজনেই নিজ দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অধিনায়ক হিসেবে বিবেচিত এবং নিজ নিজ দেশকে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছেন।

মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী মাশরাফি ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ডানহাতি এই পেসার তিন সংস্করণেই দেশের প্রতিনিধিত্ব করেছেন, তবে ওয়ানডে ফরম্যাটেই তার সাফল্য সবচেয়ে উজ্জ্বল। তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে। এছাড়া ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়েও তার নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। নড়াইলের ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার একাধিকবার গুরুতর ইনজুরিতে পড়লেও দমে যাননি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও ভক্তদের কাছে তার জনপ্রিয়তা অমলিন। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি মাশরাফি রাজনীতিতেও যুক্ত হয়েছেন, তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি জনসমক্ষে নেই।

অন্যদিকে, পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের আজ ৭৪তম জন্মদিন। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮৮ টেস্টে ৩৬২ উইকেট ও তিন হাজার ৮০৭ রান এবং ১৭৫ ওয়ানডেতে ১৮২ উইকেট ও তিন হাজার ৭০৯ রান সংগ্রহ করেছেন। মাশরাফির মতোই ইমরান খানও রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন এবং বর্তমানে তিনি কারাবন্দি। মাঠের লড়াই, নেতৃত্বগুণ এবং প্রতিকূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মানসিকতা এই দুই কিংবদন্তিকে সমসাময়িক প্রজন্মের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

একই দিনে জন্মদিন: মাশরাফি ও ইমরান খানের ক্রিকেটীয় মিল

আপডেট সময় : ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬