ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

হারমানপ্রীতের বিদায়ের পরই ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। অধিনায়কত্ব থেকে হারমানপ্রীত কৌরের নাটকীয় পদত্যাগের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানেই তাঁর উত্তরসূরি হিসেবে স্মৃতির নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দীর্ঘদিন ধরে দলের সহ-অধিন্যায়ের দায়িত্ব পালন করা স্মৃতির কাঁধেই এবার ভারতকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়ল।

এর আগে, মঙ্গলবার সকালে আকস্মিকভাবে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন হারমানপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ভারতীয় নারী দল ক্রিকেটে একের পর এক ইতিহাস গড়েছে। তাঁর অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারত এবং কিছুদিন আগেই এশিয়ান গেমসে সোনা জয়ের গৌরব অর্জন করেছে দলটি। তবে বিসিসিআইয়ের সঙ্গে নীতিগত মতানৈক্যের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় হারমানপ্রীত লিখেছেন, ‘আজ থেকে ভারতীয় মহিলা দলের অধিন্যায়ের দায়িত্ব ছাড়লাম। সিদ্ধান্তটি নেওয়া মোটেও সহজ ছিল না। এর সঙ্গে বহু বছরের স্মৃতি, আবেগ ও আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং দেশের নারী ক্রিকেটের উন্নতির জন্য আমি আমার সর্বস্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে নিজের ব্যক্তিগত খেলার সঙ্গেও আপস করেছি। সবসময় মনে করেছি দল সবার আগে, তাই নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিইনি।’

বোর্ড সূত্রে জানা গেছে, বিসিসিআই হারমানপ্রীতকে টেস্ট ও ওয়ানডে সংস্করণের অধিনায়ক হিসেবে বহাল রাখতে চাইলেও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। বোর্ডের এমন প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে তিনি একযোগে তিন ফরম্যাটের অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই নাটকীয় বিদায়ের পর নতুন অধিনায়ক হিসেবে অবধারিতভাবেই চলে আসে স্মৃতি মান্ধানার নাম।

অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার দিক থেকে বর্তমান ভারতীয় দলে শীর্ষসারিতে রয়েছেন স্মৃতি। তা ছাড়া অধিনায়ক হিসেবেও তিনি একেবারে অনভিজ্ঞ নন। নারীদের আইপিএলে (ডব্লিউপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এর আগে জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন এই তারকা ওপেনার।

তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’ বোর্ড সূত্র বলছে, হারমানকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে রাখলেও টি-২০ থেকে তাকে সরাতে চেয়েছিল বোর্ড।

সেই প্রস্তাব যেতেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক একসঙ্গে ৩ ফরম্যাটের অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হারমানপ্রীতের বিদায়ের পরই ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

আপডেট সময় : ০১:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬