ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া নৌপথে যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

উত্থান-পতন থাকলেও অটুট ঢাকা-দিল্লি সম্পর্ক: এজি আকবর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এজি আকবর। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্কের দীর্ঘমেয়াদি ভিত্তিকে নষ্ট করার ক্ষমতা সাময়িক কোনো ঝড় বা মেঘের নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে-অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এজি আকবর বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশই সভ্যতাভিত্তিক রাষ্ট্র এবং বাংলাদেশের ভিত্তি মূলত ভাষা ও ভাষার শক্তির ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক, তবে এসব সাময়িক বিষয় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। তার মতে, সম্পর্কের ক্ষেত্রে বিষয়গুলোকে শুধু ‘কী সম্ভব’ সেই দৃষ্টিতে না দেখে বরং ‘কেন সম্ভব নয়’ সেই প্রশ্নটিও সামনে আনা প্রয়োজন। তিনি মনে করেন, দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন দুই দেশের মধ্যে আরও অনেক সম্ভাবনার পথ উন্মুক্ত করতে পারে।

সম্মেলনে এজি আকবর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে ঘিরে ভূরাজনৈতিক গুরুত্বের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তা সমীকরণ ও সংঘাতের ক্ষেত্রে সমুদ্রপথের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গনের পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও ভারত তার কৌশলগত অবস্থান শক্তিশালী করছে। বিশেষ করে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে কেন্দ্র করে নিরাপত্তা সক্ষমতা বাড়াচ্ছে দেশটি। এর অংশ হিসেবে মালাক্কা প্রণালিতে ভারতের সক্রিয় ভূমিকা, নৌবাহিনীকে শক্তিশালী করা এবং বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি তিনি উল্লেখ করেন।

ভারত-চীন সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে মতপার্থক্য থাকলেও সব সমস্যা একসঙ্গে সমাধান করার চেষ্টা না করে, মতপার্থক্য মেনে নিয়ে অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার নীতি কার্যকর হতে পারে। এ সময় দুই দেশের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

উত্থান-পতন থাকলেও অটুট ঢাকা-দিল্লি সম্পর্ক: এজি আকবর

আপডেট সময় : ০২:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬