ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনও বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা মেসির বিদায়বেলায় কেন অঝোরে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনি? বিদায়ী ম্যাচে মেসি-জাদু, গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙালেন শেষটা রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ইলিশের জোয়ার, দাম নিয়ে হতাশ ক্রেতারা নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী বন্ধ কারখানা চালুর প্রণোদনা ঋণ পেতে জটিলতা, দ্রুত নিষ্পত্তির দাবি ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ

রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় আকতার ঢালী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহতের বাড়ির পাশেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের ভাইয়ের মেয়ে জানান, প্রায় দেড় মাস আগে আকতার ঢালীর ছেলে জয় ঢালীকেও দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছিল। ছেলের মৃত্যুর পর আকতার ঢালী তার ঘাটের কাজ ছেড়ে দিয়ে সারাদিন বাড়িতেই থাকতেন। প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করে বাড়ির পাশে বেঞ্চে বসে প্রতিবেশীদের সঙ্গে গল্প করতেন তিনি। সোমবার কোনো প্রতিবেশী না থাকায় তিনি একাই বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে স্বজনরা দৌড়ে গিয়ে দেখেন আকতার ঢালী বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার জানান, হত্যার প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা

আপডেট সময় : ০৬:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬