ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসে মৃত্যু বাড়ছে: দিনে গড়ে দেশে আসছে ১৪টির বেশি মরদেহ সৌদি আরবে সেনা পাঠাতে সম্মত তুরস্ক ও পাকিস্তান খুলনার কয়রায় ২০ প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো মুসলিম শিক্ষক দৃশ্যম ৩-এর সাফল্য ও শতকোটি রুপির সম্পদ: অনন্য শ্রিয়া সরন ভানু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘ভানু পেল লটারি’ আওয়ামী লীগ নেতাকে প্রত্যয়ন: বিএনপির দুই নেতার পদ স্থগিত ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ, ৪২ হাজার জেলে পাবেন চাল ফুলপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর কন্যাসন্তান জন্ম, পিতৃত্বের স্বীকৃতি দাবি কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু মহেশখালীতে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

‘জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি পুলিশ’: বরিশালের নবাগত ডিআইজি জুলফিকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের প্রতি দেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা অর্জনে বাহিনীটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। তিনি জানান, জনগণের এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ শুরু করা হয়েছে। বিশেষ করে থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করার ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।

মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে পুলিশ লাইন্সে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন ডিআইজি। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়সহ বিভাগের ছয়টি জেলায় মিডিয়া উইং চালুর ঘোষণা দেন মো. জুলফিকার আলী হায়দার। একই সঙ্গে প্রতিটি জেলায় একজন করে ‘ভোকাল পার্সন’ নিয়োজিত করা হবে, যাঁরা সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথা জানান ডিআইজি। এ ছাড়া বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতা দমনে বিশেষ নজরদারির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে, যা অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার ও মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিনসহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

‘জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি পুলিশ’: বরিশালের নবাগত ডিআইজি জুলফিকার

আপডেট সময় : ০১:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬