ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির মধ্যেই ঢাকা থেকে নয়াদিল্লির কাছে বেশ কিছু সুস্পষ্ট শর্ত তুলে ধরা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরের আগে একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে, সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। ঢাকার পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হলো—মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয়টিও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক কিছু ঘটনায় পরিবেশ কিছুটা ব্যাহত হয়েছে। বিশেষ করে দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম ও সংবাদ সম্মেলনের কারণে ঢাকা অস্বস্তি প্রকাশ করেছে। এসব সংবেদনশীল বিষয়ের সুরাহা এবং কার্যকর পদক্ষেপের পরই কেবল সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত

আপডেট সময় : ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬