ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও ‘নিজস্ব প্রশাসন’ নিয়ে রাজউককে সংসদীয় কমিটির প্রশ্ন আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে

হরমুজ প্রণালিতে সামরিক পদক্ষেপ নিলে পরাজয় নিশ্চিত: ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো দেশ সামরিকভাবে এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে ইরানের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত একটি জলপথ হিসেবে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর ভিত্তি করেই এই প্রণালির ওপর তেহরানের আইনি অধিকার রয়েছে।

ইরানের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী যদি এগিয়ে আসে, তবে তাদের পরাজয় অনিবার্য বলে সতর্ক করেন মোহসেনি-এজেই। তিনি মার্কিন প্রশাসনকে লক্ষ্য করে বলেন, অতীতে সামরিক শক্তি প্রয়োগ করেও যুক্তরাষ্ট্র যে লক্ষ্য অর্জন করতে পারেনি, তা কেবল বক্তব্য দিয়ে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অর্জন করা সম্ভব নয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এই বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া জানানো হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে সামরিক পদক্ষেপ নিলে পরাজয় নিশ্চিত: ইরান

আপডেট সময় : ০৯:৪২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬