ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া

রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মুয়াজ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব-বিশ্বরোড সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খিলগাঁও গোড়ান এলাকার বাসিন্দা মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নরসিংদী কলেজের দিকে যাচ্ছিলেন মুয়াজ। পথিমধ্যে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী মুয়াজ পেছন থেকে একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পেছনের চাকার সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ট্রাকের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা মাসুম আহমেদ জানিয়েছেন, তারা এই ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেবেন না। এরপরই তিনি ছেলের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। এদিকে, ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশের বুথে গিয়ে দায়িত্বরত কাউকে না পাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬