ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, ঝুঁকিতে দেশের অর্থনীতি ক্ষমতার দম্ভ স্থায়ী নয়, আইনের মুখোমুখি হওয়ার আহ্বান ডা. জাহিদের ইসলামের দৃষ্টিতে মাটিতে বিচরণকারী যেসব প্রাণী খাওয়া নিষেধ মক্কায় বিশ্বনবীর স্মৃতিবিজড়িত পাঁচটি ঐতিহাসিক মসজিদ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগের পরিকল্পনা করছে রাশিয়া বরিশালের ভাসমান পেয়ারা বাগান ও ঐতিহাসিক মসজিদ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত লাইভ চলাকালে গুলিতে হত্যা, মেক্সিকোর ইনফ্লুয়েন্সারদের টার্গেট করছে কারা? আকাশ প্রতিরক্ষায় স্বনির্ভরতার পথে ভারত, সফলভাবে পরীক্ষিত কুশা ক্ষেপণাস্ত্র আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কা: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা ২

ক্ষমতার দম্ভ স্থায়ী নয়, আইনের মুখোমুখি হওয়ার আহ্বান ডা. জাহিদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতার দম্ভ কখনো স্থায়ী হয় না এবং জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়ে কেউ পার পাবে না। রবিবার (৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার ও জনগণের ওপর নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। তিনি বলেন, আমরা বারবার বলেছি মানুষের ওপর ভরসা রাখুন, আল্লাহর ওপর এবং সাধারণ মানুষের ওপর আস্থা রাখুন—তারাই আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যারা বন্ধুদের ওপর ভরসা করে ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, তাদের সেই ক্ষমতার রাজপ্রাসাদ কাচের ঘরের মতো ভেঙে পড়েছে। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে দুর্বল করা হয়েছে, অথচ বিপদের সময় সেই ক্ষমতা কোনো কাজে আসেনি; বরং জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যেতে হয়েছে।

আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাহস থাকলে আইনের মুখোমুখি হন, কারণ আইন সবার জন্য সমান। তিনি আরও বলেন, মানুষের ওপর গুলি চালিয়ে হত্যার মতো গুরুতর ঘটনার পরও যদি কারও মধ্যে অনুশোচনা না থাকে, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন রাখেন, অনেক মা-বোনকে স্বামীহারা, ভাইহারা করা হয়েছে, অনেক সন্তানকে এতিম করা হয়েছে—এত মানুষের কষ্টের পরও যদি কারও মধ্যে অনুশোচনা না থাকে, তাহলে কিসের দম্ভ?

রাজনীতিতে শালীনতা ও জনগণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, আল্লাহ এই পৃথিবীর মালিক, এই দেশেরও মালিক। আর এ দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে বা কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য মিকায়েল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী পুলিশ সুপার হারেস উদ্দিন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামসহ দিনাজপুর-৬ আসনের চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ক্ষমতার দম্ভ স্থায়ী নয়, আইনের মুখোমুখি হওয়ার আহ্বান ডা. জাহিদের

আপডেট সময় : ০৮:৩০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬