ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় বিশ্বনবীর স্মৃতিবিজড়িত পাঁচটি ঐতিহাসিক মসজিদ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগের পরিকল্পনা করছে রাশিয়া বরিশালের ভাসমান পেয়ারা বাগান ও ঐতিহাসিক মসজিদ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত লাইভ চলাকালে গুলিতে হত্যা, মেক্সিকোর ইনফ্লুয়েন্সারদের টার্গেট করছে কারা? আকাশ প্রতিরক্ষায় স্বনির্ভরতার পথে ভারত, সফলভাবে পরীক্ষিত কুশা ক্ষেপণাস্ত্র আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কা: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা ২ হালিশহরে মমতার গাড়িতে হামলা, চোর স্লোগান ও বিক্ষোভের মুখে তৃণমূল ট্রাম্পের সঙ্গে বিপজ্জনক খেলায় মেতেছেন নেতানিয়াহু ইলিয়াস কাঞ্চনের বাসায় সুচন্দা ও চম্পা, আড্ডায় ফিরল সোনালি স্মৃতি

ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগের পরিকল্পনা করছে রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সমুদ্রপথের ঝুঁকি এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরে পৌঁছানো এবং ভারতের সঙ্গে সরাসরি স্থলপথের যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে এক নতুন রেল রুট তৈরির প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া। রাশিয়ার থেকে শুরু হয়ে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান পার হয়ে ভারতে পৌঁছাবে এই প্রস্তাবিত রেল রুটটি। সম্প্রতি রুশ সংবাদসংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মারাত খাসনুলিন।

উপ-প্রধানমন্ত্রী খাসনুলিন জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক জলপথ, বিশেষ করে বসফরাস প্রণালি এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরতা ও ঝুঁকি কমানোর জন্য বিকল্প স্থলপথ অনুসন্ধান করা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে এমন যেকোনো বিকল্প রুটকেই মস্কো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২৫ শতাংশ এবং এলএনজি চালানের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে যেকোনো সময় তৈরি হওয়া সম্ভাব্য প্রতিবন্ধকতা এড়াতেই মূলত রাশিয়া এই বিকল্প স্থলপথের কথা চিন্তা করছে। তবে এই প্রস্তাবটি বর্তমানে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়া ও ভারতের মধ্যে কোনো যাত্রীবাহী ট্রেন চালু করা, সময়সূচী নির্ধারণ, টিকিটের মূল্য বা চালুর নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগের পরিকল্পনা করছে রাশিয়া

আপডেট সময় : ০৭:৫৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬