ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ

বরিশালের ভাসমান পেয়ারা বাগান ও ঐতিহাসিক মসজিদ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বরিশালের ঐতিহ্যবাহী পেয়ারা বাগান ও স্থানীয় জনজীবনের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এক সফরে বেরিয়েছিলেন। নদীবেষ্টিত এই অঞ্চলের জলপথের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে তিনি লঞ্চে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে বিলাসবহুল লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন এবং তাদের সঙ্গে সেলফি তুলে আনন্দের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তিনি লঞ্চের খাবার কক্ষে সাধারণ ভাত, মাছ ও সবজি দিয়ে দেশীয় খাবার গ্রহণ করছেন এবং লঞ্চের ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছেন। এমনকি লঞ্চের মেঝেতে বিছানা পেতে বসা সাধারণ যাত্রীদের পাশে হাসিমুখে তার বসে থাকার দৃশ্যটি অনেকের নজর কেড়েছে।

বরিশালে পৌঁছানোর পর রাষ্ট্রদূত সরাসরি ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কীর্তিপাশা খাল ও স্বরূপকাঠি-কুড়িয়ানা এলাকার বিখ্যাত ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে যান। নৌকায় ঘুরে পেয়ারার স্বাদ নেওয়ার পাশাপাশি খালের দুই তীরের বাগান এবং নৌকায় নৌকায় পেয়ারা বিক্রির ঐতিহ্য তাকে দারুণভাবে বিমোহিত করে।

ভ্রমণসূচির অংশ হিসেবে তিনি বরিশালের অষ্টাদশ শতাব্দীর অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন ঐতিহাসিক কড়াপুর মিয়া বাড়ি মসজিদও পরিদর্শন করেন। প্রাচীন এই নিদর্শনের নান্দনিক নির্মাণশৈলী ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য দেখে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মুগ্ধতা প্রকাশ করেন। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে এবং পেয়ারার স্বাদ নিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একটি চমৎকার সময় কাটিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বরিশালের ভাসমান পেয়ারা বাগান ও ঐতিহাসিক মসজিদ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৭:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬