ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সৌদি আরবে অগ্নিকাণ্ড: নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৭ জন বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১২ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং বাকি ৫ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনাক্ত হওয়া ১০ জনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। এদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের একই পরিবারের তিনজন রয়েছেন—গুফফার প্রামাণিক এবং তার দুই ছেলে মহুন প্রামাণিক ও সুমন প্রামাণিক। এছাড়া একই গ্রামের জাননার ছেলে রুবেল হোসেন এবং ফজলুর ছেলে কলি প্রামাণিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অন্যদের মধ্যে রয়েছেন—সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশি মারা যাওয়ার খবর তিনি জেনেছেন। তবে নওগাঁ বা অন্য কোনো জেলার ঠিক কতজন মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে নিহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে তিনি জানান। এদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে অগ্নিকাণ্ড: নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত

আপডেট সময় : ০১:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬