ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৭ জন নতুন পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সিরিয়া-রাশিয়া সামরিক ঘাঁটির নতুন কাঠামো নিয়ে সমঝোতা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়া শিক্ষাব্যবস্থা ধ্বংসের চক্রান্ত কারফিউ ও দমন-পীড়ন নিয়ে আনিসুল-সালমানের ফোনালাপ ট্রাইব্যুনালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউনিকো হসপিটাল টানা ছয় বলে ৬ ছক্কা মেরে নতুন নজির গড়লেন টবি অ্যালবার্ট মেয়ে থেকে ছেলে হওয়া সেই কবিরের এসএসসি জয়, পেলেন ‘এ’ গ্রেড

আগস্ট মাসে বাড়ল অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আগস্ট মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৯ আগস্ট) এক বার্তায় নিয়ন্ত্রক সংস্থাটি এই নতুন মূল্যতালিকা প্রকাশ করে।

বিইআরসি-এর ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা, যা শতকরা হিসেবে প্রায় ২১ দশমিক ৮ শতাংশ।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। পরবর্তীতে জুন মাসে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য দাম আবার বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আগস্ট মাসে বাড়ল অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম

আপডেট সময় : ১০:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬