ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৮ মাসের মতো সময় বাকি। এমন সময়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই আকস্মিক পরিবর্তনের কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বিশ্বকাপে ‘সুপার সিরিজ’ নামে নতুন একটি পর্ব চালু করা হবে। এই ফরম্যাটে র‌্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দলগুলো একে অপরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে।

এই নতুন কাঠামোর বিরোধিতা করে যৌথ বিবৃতি দিয়েছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। তারা জানিয়েছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা এবং বিশ্বজুড়ে ক্রিকেটের যে অগ্রগতি হয়েছে, তা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। যখন ক্রিকেট তার পরিধি বৃদ্ধি, নতুন দর্শক টানা এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে শক্তিশালী অবস্থান গড়ার চেষ্টা করছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়াকে তারা ভুল বার্তা হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে গভীর উদ্বেগের কথা জানিয়ে তারা আরও বলেছে, আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে বিশ্ব ক্রিকেট উন্নয়নে তারা গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আইসিসির এই ধরনের পরিবর্তন নিয়ে তাদের গভীর সংশয় রয়েছে। টুর্নামেন্ট শুরুর ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে বাছাই প্রক্রিয়ার মাঝে কাঠামো পরিবর্তন করাটা চরম অনিশ্চয়তা তৈরি করেছে। তাদের মতে, এটি সীমিত সম্পদের ওপর চলা সংস্থাগুলোর জন্য অতিরিক্ত পরিচালনাগত ও আর্থিক চাপ সৃষ্টি করবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত আলোচনার প্রয়োজন ছিল বলেও তারা উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস

আপডেট সময় : ০১:২৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬