ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে বড় অবনমন ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে সাজাতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বিএনপির সব পরিকল্পনা ও কর্মসূচি জনবান্ধব: প্রধানমন্ত্রী আখাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেলেন ৪১ শিক্ষার্থী ফ্যাসিবাদ রুখতে ২০২৪ এর মতো ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াত আমিরের ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবে, সমাধানও হবে: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ৮২ হাজার ৬৫৬ মসজিদে সরকারি মাসিক সম্মানী দেবে সরকার

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও সামনে এসেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ভিডিওটি প্রকাশ করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, যার মধ্যেই এই ভিডিওটি প্রকাশিত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার (৯ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। ১২ সেকেন্ডের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেছে এবং তাকে তার চারপাশে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তার একটি ভিডিও শেয়ার করেছিল। সে সময় এক্স-এ দেওয়া এক পোস্টে জানানো হয়েছিল যে, প্রথমবারের মতো আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা

আপডেট সময় : ০৩:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬