ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আখাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেলেন ৪১ শিক্ষার্থী ফ্যাসিবাদ রুখতে ২০২৪ এর মতো ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াত আমিরের ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবে, সমাধানও হবে: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ৮২ হাজার ৬৫৬ মসজিদে সরকারি মাসিক সম্মানী দেবে সরকার যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী বিএনপি নেতাদের গুম-হত্যা: জিয়াউল ও তারেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ফ্যাসিবাদ রুখতে ২০২৪ এর মতো ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াত আমিরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান দেশের চলমান পরিস্থিতিতে ক্ষমতার লোভ, দখলদারিত্ব ও অন্যায়-অবিচার বন্ধের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদী, সন্ত্রাসী কিংবা দখলদারকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে ২০২৪ সালের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছিল।

নিহত কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, সন্ত্রাসী হামলায় জামায়াতের দুই কর্মীকে হারিয়ে তাদের বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ এখানে এসে আমি সেই বেদনাবিধুর ঘটনার সাক্ষী হয়েছি। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না এবং কোনো পরিবার যেন স্বজন হারানোর বেদনায় না কাঁদে, সেটাই আমাদের লক্ষ্য।

একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এমন একটি সমৃদ্ধ ও নিরাপদ দেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। দেশের সম্পদ লুটপাট করে জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন। ব্যাংকসহ সব ধরনের রাষ্ট্রীয় সম্পদ লুটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি অন্যায়, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা সাঘাটায় সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সাধন করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদ রুখতে ২০২৪ এর মতো ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াত আমিরের

আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬