ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদ রুখতে ২০২৪ এর মতো ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াত আমিরের ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবে, সমাধানও হবে: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ৮২ হাজার ৬৫৬ মসজিদে সরকারি মাসিক সম্মানী দেবে সরকার যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী বিএনপি নেতাদের গুম-হত্যা: জিয়াউল ও তারেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে

ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে দেশ একটি ঋণ-নির্ভর ও ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ প্রতিটি খাতেই রাষ্ট্রটি এখন পুনর্গঠনের অপেক্ষায় রয়েছে। এই পুনর্গঠন প্রক্রিয়ায় এসডিজি’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী জানান, জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনা জাতিসংঘ ঘোষিত এসডিজি’র সাথে সামঞ্জস্যপূর্ণ। সরকারের ‘সংস্কার ও উন্নয়নের ৫ স্তম্ভ’ দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসনের মতো এসডিজি’র মূল অগ্রাধিকারগুলোকে প্রতিফলিত করে।

এমডিজি বাস্তবায়নের মতো এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়’—এসডিজি’র এই মূলনীতির সঙ্গে সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ নীতি ও জনবান্ধব কর্মসূচির মিল রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯-দফা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং বর্তমান সরকারের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সাথে এসডিজি’র লক্ষ্যের কোনো অমিল নেই বলেও উল্লেখ করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬