ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম আলো বর্জনের ডাক ও জামায়াত এমপির বক্তব্য নিয়ে নানা প্রশ্ন শান্তি-শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ হাব’ গড়বে সরকার মারধর ও যৌন হয়রানির মামলায় পরীমণির জেরা ৩০ নভেম্বর মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা জুলাই আন্দোলনে ইন্টারনেট ধীর করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪ চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র কঠোর বাধা শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও সামনে এসেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ভিডিওটি প্রকাশ করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, যার মধ্যেই এই ভিডিওটি প্রকাশিত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার (৯ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। ১২ সেকেন্ডের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেছে এবং তাকে তার চারপাশে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তার একটি ভিডিও শেয়ার করেছিল। সে সময় এক্স-এ দেওয়া এক পোস্টে জানানো হয়েছিল যে, প্রথমবারের মতো আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা

আপডেট সময় : ০৩:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬