ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২ মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ কুমিল্লার ১৮ থানায় অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার আজ শুরু একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, ফল ১ অক্টোবর কোলাহলের মাঝেও নির্জনতা ধরে রেখেছে মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে কর্নেল অলি আহমদ বলেন, ‘আমরা আশা করছি, দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্য সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম চূড়ান্ত করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। তিনবার মন্ত্রী ছিলাম; ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল নেই; কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমার চেয়ে যদি ভালো প্রার্থী কেউ দিতে পারে, আমরা আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আমরা আশা করব, সরকারদলীয় এমপিরা আমাদের ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবেন।’

বিএনপির এমপিরা তাকে ভোট দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, ‘এ নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক, এখনো তো অনেক দেরি আছে। আগে অ্যাপ্লিকেশন করি, তারপর কী হয় তা নিয়ে কথা হবে।’

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৪: ৫১আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫: ৩৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ

আপডেট সময় : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬