ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের? টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের নয়াদিল্লির ছায়া কাটিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট মধুপুরে বিরোধীদলকে আইসিটি মন্ত্রীর বার্তা: ‘লংমার্চ নয়, সত্য বলুন’ বিপর্যয়ের মুখে সিলেটের প্রকৃতি: প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী অপকর্ম বন্ধের আহ্বান জামায়াত আমিরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসতে হবে। তিনি মেধাকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় হওয়া উচিত নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।

ভেরিফিকেশনের নামে চলমান প্রক্রিয়াকে ফ্যাসিবাদী আমলের অপকর্ম হিসেবে আখ্যায়িত করে তিনি তা অবিলম্বে পরিত্যাগ করার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে।

জামায়াত আমির আরও বলেন, মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী অপকর্ম বন্ধের আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬