ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি: মির্জা ফখরুল রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ ডেপুটি স্পিকারের জাল ডিও লেটার তৈরি: এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক আচরণে বিতর্কে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, সেবা না পেয়ে রোগীদের ভোগান্তি চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে রোববার চট্টগ্রাম আসছেন। সফরের অংশ হিসেবে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন। ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়ও পরিদর্শন করবেন।

সফরের শেষভাগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। রোববার রাতে নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ডে এক জনসভায় অংশ নিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬