ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মুহাম্মদ আলী আছগর মাঠের অসদাচরণে কয়েক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার টেকসই গণতন্ত্রে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও চর্চা জরুরি: ফখরুল সৌদির নাজরানে হুথিদের হামলায় বিদেশিসহ ১১ জন আহত ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি: মির্জা ফখরুল রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে মার্কিন বাহিনী ঝুঁকিতে: ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ তৈরি করার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিবের দায়িত্ব পাওয়া রেজায়ী বলেন, হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেব না। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা ইরান মেনে নেবে না। দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত রয়েছে।

ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে রেজায়ী সতর্ক করেন যে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী ও যুদ্ধজাহাজগুলো গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি এতে হতাহতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী ট্যাংকার এই জলপথ দিয়ে চলাচল করে। ফলে এই অঞ্চলকে কেন্দ্র করে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে মার্কিন বাহিনী ঝুঁকিতে: ইরান

আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬