ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায় জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী হরমুজ প্রণালিতে ইরান বাড়াবাড়ি করছে: সাবেক পেন্টাগন কর্মকর্তা মোহাম্মদপুরে পুলিশ ফাঁড়ির সামনেই তাণ্ডব চালিয়ে জমি দখল কোটালীপাড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর উন্নয়ন আলোচনা রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের? টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত

টেস্ট ক্রিকেটের রেকর্ডধারী তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাইজুলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিসিএসএ-র পক্ষ থেকে তাঁকে অফিসিয়াল জার্সি ও ক্যাপ উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসএ-র সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহ-সভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম।

সমর্থকদের এমন স্বীকৃতি ও ভালোবাসায় আবেগপ্লুত তাইজুল ইসলাম বিসিএসএ-র ভূয়সী প্রশংসা করে বলেন, “দেশে কিংবা বিদেশে- মাঠে যেখানেই খেলি না কেন, আপনাদের উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। সমর্থকরা না থাকলে আমাদের পারফরম্যান্সের পূর্ণতা আসে না। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন।”

উল্লেখ্য, ৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২টি উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম বোলার তাইজুল। গত বছরের নভেম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের গৌরবময় মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১৯ বার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২ বার।

২০১৪ সালে লাল-সবুজের জার্সিতে টেস্ট অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিজ্ঞ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ওয়ানডেতে ৩১টি এবং ২টি টি-টোয়েন্টিতে ১টি উইকেটের মালিক তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ৫৩৭টি, লিস্ট ‘এ’-তে ২১৪টি এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট শিকার করেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত অলাভজনক সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সক্রিয় সমর্থনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টেস্ট ক্রিকেটের রেকর্ডধারী তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা

আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬