কেন্টের প্রমোশন নিশ্চিত, ম্যাচে খালেদের ৫ উইকেট
- আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৮
ক্যান্টাবুরিতে দ্বিতীয় বিভাগ কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলছে কেন্ট। গ্লস্টারশায়ারের বিপক্ষে এই লড়াইয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ৫টি উইকেট শিকার করেছেন।
ম্যাচের প্রথম ইনিংসে খালেদ ৩টি উইকেট নিয়েছিলেন, যেখানে গ্লস্টারশায়ার অলআউট হয় ২২৯ রানে। জবাবে কেন্ট তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৫৩ রান। ওই ইনিংসে খালেদ শিকার করেছিলেন দারিউশ আহমেদ, সাই কিশোর এবং চে সিমন্সের উইকেট।
দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ার ২৪১ রানে অলআউট হয়েছে। এই ইনিংসেও খালেদ তার ফর্ম ধরে রেখে ২ জন ব্যাটারকে সাজঘরে ফেরান। দ্বিতীয় ইনিংসে তার শিকার হওয়া ব্যাটাররা হলেন মাইলস হ্যামন্ড ও দারিউশ আহমেদ। এই ইনিংসের পর কেন্টের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১১৮ রানের।
এদিকে, এই ম্যাচের ফলাফলের ওপর কেন্টের প্রথম বিভাগে ওঠা নির্ভর করছিল না। নর্দাম্পটনশায়ার এবং মিডলসেক্সের মধ্যকার ম্যাচে নর্দাম্পটনশায়ারের পরাজয়ের ফলে কেন্ট ইতোমধ্যেই প্রথম বিভাগে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে।



























