ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন লুকে আলিয়া ভাট, ক্যাবারে সাজে তোলপাড় সোশ্যাল মিডিয়া দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ মোস্তাফিজুর নূর ইমরানের নতুন ওয়েব কনটেন্ট ‘জাদুকর’ যৌথ তালিকার চেয়ে অনেক বেশি বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী দেবে বিএনপি পীরগাছায় শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে হত্যা করল ছেলে লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক সিলেটে বাণিজ্য মেলা নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে অনিশ্চয়তা

মেসির বিদায়ের বিষাদের মাঝে আর্জেন্টিনার জন্য সুখবর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ের সুর বাজছে। আর কদিন পরই চিরচেনা আকাশী-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এমন আবেগময় মুহূর্তের আগেই আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানোর মতো এক দারুণ খবর প্রকাশ্যে এসেছে। দলের রূপকার, প্রধান কোচ লিওনেল স্কালোনিকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সংগঠনটির সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে এরই মধ্যে স্কালোনির আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি পোস্ট করে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ইঙ্গিত দিয়েছে এএফএ। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ এই ডিসেম্বরেই ফুরিয়ে যাচ্ছে। একটি টুর্নামেন্টের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছিলেন তিনি। তবে এখন সেই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, প্রাথমিকভাবে ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত এই চুক্তি নবায়ন হতে পারে। এরপর সুযোগ থাকছে চুক্তির মেয়াদ আরও দু'বছর বাড়ানোর, যার ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্তও ডাগআউটে দেখা যেতে পারে তাকে।

বিদায় আর নতুনের আগমনের এই সন্ধিক্ষণে স্কালোনির নতুন দল ঘোষণায় ভবিষ্যতের এক শক্তিশালী আর্জেন্টিনা গড়ার স্পষ্ট ছাপ পাওয়া গেছে। নিয়মিত তারকাদের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একি ফার্নান্দেজের মতো সম্ভাবনাময় তরুণেরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসির বিদায়ের বিষাদের মাঝে আর্জেন্টিনার জন্য সুখবর

আপডেট সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬