ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার মেজর জাহিদ হত্যা ও ডিবি সেলে স্ত্রীর ওপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা নোয়াখালীর চৌমুহনী গ্রিডে ব্রেকার ত্রুটি, সাড়ে ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক রেকর্ড ভাঙার মেলা: এশিয়ান গেমসে তারুণ্যের জয়জয়কার নতুন লুকে আলিয়া ভাট, ক্যাবারে সাজে তোলপাড় সোশ্যাল মিডিয়া দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ মোস্তাফিজুর নূর ইমরানের নতুন ওয়েব কনটেন্ট ‘জাদুকর’ যৌথ তালিকার চেয়ে অনেক বেশি বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী দেবে বিএনপি

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী অক্টোবর মাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে যাচ্ছে। সাপ্তাহিক ও ঐচ্ছিক ছুটির হিসেব মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির চাকরিজীবীরা টানা সাত দিন পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন। তবে এই বিশেষ সুবিধা সব কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে না।

সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে এই দুই দিন ঐচ্ছিক ছুটি হিসেবে কাটাতে পারবেন।

ফলে ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীরা শুরুতেই টানা চার দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে কেউ যদি ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের বাড়তি ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ সব মিলিয়ে টানা সাত দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, ভিন্ন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ না থাকলেও, তারা ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে, দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে কিছু নির্দিষ্ট শাখা বা বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখা হতে পারে। এছাড়া এটিএম বুথ, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো যথারীতি সচল থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ

আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬