ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ফ্রান্সে মুসলমানরা দেশ দখলের চেষ্টা করছে: ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটার ফাটল, ঝুঁকিতে যান চলাচল সাটুরিয়ায় ৮১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রস্তুত স্থানীয় প্রশাসন বেতাগীতে ফসল রক্ষায় দুই কিমি জরাজীর্ণ সড়ক মেরামতের দাবি দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত ‘বিদায় আনাস’, ধারাবাহিক শেষে আবেগঘন পোস্ট অভিনেতা ফারহান সাঈদের শরীয়তপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি নেতা মতিউর রহমান বহিষ্কার ইউরোপের রঙিন স্বপ্ন, দালালের ফাঁদে নিঃস্ব বাংলাদেশিরা

রাড্ডা ক্লিনিক দখল: জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবি জামায়াত আমিরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় কেবল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান জানান, রাড্ডা ক্লিনিক দখলের বিষয়টি নজরে আসার পর সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তবে এই ধরনের বড় ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নেওয়াকে তিনি পর্যাপ্ত মনে করছেন না।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। জামায়াত আমির আরও বলেন, দেশবাসী যেন এই ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ প্রত্যক্ষ করতে পারে, তা নিশ্চিত করা জরুরি।

এছাড়া, হামলা ও লুটপাটের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত এই স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে বলে তিনি দাবি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাড্ডা ক্লিনিক দখল: জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবি জামায়াত আমিরের

আপডেট সময় : ০৯:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬