ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোশ্যাল মিডিয়ায় নুসরাত জাহানের নতুন প্রেমের রোমান্টিক বার্তা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দুঃশাসনেরই বিস্ফোরণ: মীর হেলাল ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের ইতিবাচক সংকেত, হরমুজ নিয়ে চুক্তির আশা ভিসা আবেদনে ভুল তথ্য: দুই বছরের জন্য নিষিদ্ধ হামজা নাজার পাবনায় চালু হলো আধুনিক ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’ ট্রাম্পকে কোণঠাসা করতে ইরানের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সামরিক কৌশল এআই দিয়ে নতুন ভাইরাস তৈরির গবেষণায় বড় বিপর্যয়ের শঙ্কা সচিবালয় ঘেরাও কর্মসূচি সমর্থনযোগ্য নয়: প্রতিমন্ত্রী নুরুল হক নুর ৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য জবি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপাচার্য

হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি: এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারত থেকে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক বড় হুমকি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভিনদেশি শক্তির এই হস্তক্ষেপ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির একটি গভীর ষড়যন্ত্রের অংশ। আসিফ মাহমুদ আরও দাবি করেন, ভারত সরকার শেখ হাসিনাকে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার ও তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরের পর প্রথমবারের মতো রয়টার্সের সাথে কথা বলেন। এর আগে তিনি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে পারেননি। তিনি বলেন, গতকাল আমরা প্রথম শুনলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো চেহারা দেখা যায়নি, কেবল কণ্ঠ শোনা গেছে। এই পরিস্থিতিতে হাসিনাকে নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তিনি আদৌ জীবিত কি না, কিংবা এই বক্তব্য এআই জেনারেটেড কি না।

দলটির যুগ্ম সদস্য সচিব ও গ্লোবাল ডায়াসপোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ লিখিত বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র হতাশা প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ববহ দিনে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ঘটনা স্পষ্ট করেছে যে নয়াদিল্লি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং তাদের তাঁবেদার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই বেশি আগ্রহী।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ এমন একটি বিশ্বাসযোগ্য, সমন্বিত এবং প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী প্রক্রিয়া প্রত্যাশা করে, যা রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করবে। এই প্রশ্নকে কেবল রাজনৈতিক বক্তব্য বা কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; এর জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর উদ্যোগ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুস্পষ্ট দায়িত্বশীলতা।

এনসিপি তাদের অবস্থান তুলে ধরে জানায়, তারা গণতন্ত্র, জবাবদিহি এবং সব ধরনের ফ্যাসিবাদী রাজনীতির সম্পূর্ণ বিলোপের পক্ষে। দলটি শেখ হাসিনাকে কোনো দ্বিপক্ষীয় রাজনৈতিক সমীকরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন যেকোনো সমঝোতা বা ব্যবস্থা প্রত্যাখ্যান করে। গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ দল হিসেবে এনসিপি বিশ্বাস করে, সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব বিনষ্টকারী ও জনগণের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যথাযথ জবাবদিহি ও বিচার নিশ্চিত না করে পুনরায় রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো সুযোগ দেওয়া চলবে না। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকার ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি: এনসিপি

আপডেট সময় : ১২:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬