সংবাদ শিরোনাম :
শার্শায় বিজিবির অভিযানে ৪১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০১:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী কার্যক্রম চালানো হয়। তবে অভিযানে কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে বিজিবি’র নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মূলত চোরাচালানি মালামাল ও মাদক পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যেই এই তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























