ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় ভোরের কুয়াশায় শীতের আগাম বার্তা ১৮টি দেশ চিহ্নিত করে রপ্তানি বাড়াতে সরকারের নতুন কর্মপরিকল্পনা হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে চলাচল পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো এক বিশাল সম্পদ: অর্থমন্ত্রী রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির কিশোরগঞ্জে হিমাগারের অতিরিক্ত ভাড়ায় দিশেহারা আলুচাষি ও ব্যবসায়ীরা হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, পাল্টা কৌশলে ইয়েমেন সরকার বিবাহবিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ, নেপথ্যে ব্যস্ততা ও দূরত্বের গুঞ্জন সুন্দরবনে বনদস্যুদের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা, জব্দ রসদ

ঢাকায় তিন দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ শুরু আজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন, ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি ৫ অক্টোবর পর্যন্ত চলবে। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি উদ্বোধনী বক্তব্যও রাখবেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই সম্মেলনের আয়োজন করছে, যার মূল স্লোগান হলো ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’।

সম্মেলন উপলক্ষ্যে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে সিজিএস সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বিস্তারিত তথ্য তুলে ধরেন। সিজিএস সভাপতি জানান, এবারের আয়োজনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক এবং তরুণ নেতৃত্ব অংশ নেবেন। ইতিমধ্যে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

জিল্লুর রহমান বলেন, এবারের সংলাপে বিশ্বব্যাপী ভূরাজনৈতিক বিভাজন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার রূপান্তর, জলবায়ু চাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জন-আস্থার সংকট নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। এছাড়া বিশ্বে নতুন প্রভাব কেন্দ্র তৈরি হওয়া এবং বিভিন্ন দেশের নিজেদের অংশীদারত্ব পুনর্বিবেচনার বিষয়টিও আলোচনায় আসবে। আয়োজকদের মতে, বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর বিশ্বের পরিবর্তিত ভূরাজনীতি ও ক্ষমতার নতুন বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে ঢাকাকে গড়ে তোলাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঢাকায় তিন দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ শুরু আজ

আপডেট সময় : ০৯:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬