ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা এমপি পদের পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

খুলনায় নিষিদ্ধ দলের আঞ্চলিক নেতা নাসিমুল গণি গুলি করে হত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিম (৫৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিম ফরমাইশখানা এলাকার মৃত আবদুল গফুরের ছেলে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা হিসেবে তিনি খুলনা ও দিঘলিয়া এলাকায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে নাসিম ফরমাইশখানা এলাকার তৈয়বের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ভ্যানে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে নাসিমের মাথায় তিনটি গুলি লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার ছানওয়ার হোসাইন মাসুম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনটি তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, নিহত নাসিমের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি হত্যা, একটি অস্ত্র ও একটি মারামারির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাসিমের বিরুদ্ধে অতীতে গণেশ হত্যা মামলায় ৩২ বছর এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডের আদেশ ছিল। এছাড়াও বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যাচেষ্টা ও জাহিদ চেয়ারম্যান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন তিনি। ২০০২ সালে গণেশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৮ই জুন দিঘলিয়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পথিমধ্যে সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার চারদিন পর ২২শে জুন খুলনার খালিশপুরের মুজগুন্নি পার্ক এলাকার একটি ভবন থেকে তাকে আবার গ্রেপ্তার করেছিল পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

খুলনায় নিষিদ্ধ দলের আঞ্চলিক নেতা নাসিমুল গণি গুলি করে হত্যা

আপডেট সময় : ০২:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬