সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের শাহজাহান আলীর ছেলে অটোরিকশা চালক শাহাদাত হোসেন (৩০) এবং রায়গঞ্জ উপজেলার ভাতাহাড়িয়া গ্রামের রহিম বক্সের ছেলে রতন (৩২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অটোরিকশা চালক শাহাদাত গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। নিখোঁজের তিন দিন পর রোববার দুপুরে স্থানীয়রা ছোনগাছা কারিগরি স্কুলের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে তার লাশ দেখতে পান। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন যুবক রতন শনিবার গভীর রাতে বাথরুমের কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে তার মাসহ স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তবে এই দুটি ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জে পৃথক দুটি স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ নিখোঁজের ৩ দিন পর রোববার দুপুরে ছোনগাছা কারিগরি স্কুলের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।





























