ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কবলে থাকা সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধার এবং সমগ্র দেশে সরকারি কর্তৃত্ব পুনরায় কার্যকর করতে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। গত রোববার, ৪ অক্টোবর, এক টেলিভিশন ভাষণের মাধ্যমে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি এই কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দেন।

বিশ্লেষকদের মতে, ইয়েমেন সরকারের প্রধান সমর্থক দেশ সৌদি আরবের সবুজ সংকেত ছাড়া এই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে কৌশলগত বাব আল-মানদেব প্রণালি এবং উপকূলীয় অঞ্চল হুথিদের দখলে চলে যাওয়া এবং সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সরকার এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিকে, সামরিক সূত্রের তথ্যের ভিত্তিতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ শহর তাইজের সংযোগ রক্ষাকারী প্রধান সরবরাহ রুটটি বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। চ্যাথাম হাউসের ফেলো ফারেয়া আল-মুসলিম জানান, বিদ্রোহী গোষ্ঠীটি তাইজ শহর পুরোপুরি দখল করতে না পারলেও, এডেন থেকে শহরটিকে বিচ্ছিন্ন করার সামরিক লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের মধ্য দিয়ে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চলতি বছরের জুলাই মাস থেকে ইয়েমেন যুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের

আপডেট সময় : ০৯:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬