ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপথের সীমাবদ্ধতায় স্থলবাণিজ্যের দিকে ঝুঁকছে ইরান পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি

জো বাইডেনের শরীরে আরও ছড়িয়েছে ক্যান্সার, জানালেন হান্টার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। তার ছেলে হান্টার বাইডেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। হান্টার জানান, তার বাবার ক্যান্সার এখন হাড় ছাড়িয়ে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হওয়ায় বাইডেন শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়ছেন।

বাবার এই শারীরিক পরিস্থিতি নিয়ে আবেগাপ্লুত হান্টার বাইডেন বলেন, তাকে এভাবে শারীরিকভাবে দুর্বল হতে দেখা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। গত বছরের মে মাসে জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর তার প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে। চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, ক্যান্সারটি তার হাড় পর্যন্ত ছড়িয়েছে। এরপর রেডিয়েশন ও হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি এবং ক্যান্সার ছড়ানো অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে ৮১ বছর বয়সে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনা এবং দলের অভ্যন্তরীণ চাপের মুখে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে সেই নির্বাচনে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

জো বাইডেনের শরীরে আরও ছড়িয়েছে ক্যান্সার, জানালেন হান্টার

আপডেট সময় : ১২:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬