ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিবির সাবেক প্রধান হারুনের বদলি ঠেকাতে কাদেরের কাছে আকুতি আতলেতিকোকে হারিয়ে ম্যানচেস্টার সিটির জয়, জোড়া গোল মারমুশের বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, সফল আয়োজনে সন্তুষ্ট পরিবেশমন্ত্রী কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার শিল্পকলা ও সাহিত্যের মেলবন্ধন: চিত্রকর্মে অনুপ্রাণিত নতুন উপন্যাস ২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগ, বিজেপি বিধায়কের জামাতা ও বেয়াই গ্রেপ্তার শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ, ডলার পাঠানোর নতুন নিয়ম জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগ, বিজেপি বিধায়কের জামাতা ও বেয়াই গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতের উত্তরপ্রদেশের সেভতা আসনের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারির মেয়েকে প্রতারণা করে বিয়ে করার অভিযোগে তার জামাতা প্রখর ত্রিবেদি ও বেয়াই অনুজ ত্রিবেদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজ্যে একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন এবং প্রায় ২৫টি বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করার পর তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রেউসা থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে মিশ্রিখের চন্দ্রাওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদির ছেলে প্রখরের সঙ্গে বিধায়ক জ্ঞান তিওয়ারির মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বইয়ের একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং তার অপরাধমূলক অতীত ও আগের মামলার তথ্য গোপন করেছিলেন। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে এবং এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পরেই এই বিয়ে সম্পন্ন হয়েছিল।

বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রের বরাতে প্রখরের আসল কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে বিধায়কের পরিবার। অভিযোগ রয়েছে, প্রখর বিভিন্ন রাজ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে নারীদের প্রেমের ফাঁদে ফেলতেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিতেন। এভাবে তিনি প্রায় ২৫টি বিয়ে করেছেন বলে বিধায়ক দাবি করেছেন। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

এই ঘটনা সামনে আসার পর বিধায়ক জ্ঞান তিওয়ারি অভিযুক্ত পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করে তার মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন। তিনি জানান, এই ঘটনায় তার পরিবার চরম মানসিক আঘাতের সম্মুখীন হয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৬ই আগস্ট মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বিধায়ক জ্ঞান তিওয়ারি। সেখানে তিনি তাদের সঙ্গে হওয়া প্রতারণার বিবরণ দিয়ে অভিযুক্ত অনুজ ত্রিবেদির কঠোর শাস্তি এবং মৃত্যুদণ্ড দাবি করেন। একই সঙ্গে তার জামাতা প্রখর ত্রিবেদি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগ, বিজেপি বিধায়কের জামাতা ও বেয়াই গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬