ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আতলেতিকোকে হারিয়ে ম্যানচেস্টার সিটির জয়, জোড়া গোল মারমুশের বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, সফল আয়োজনে সন্তুষ্ট পরিবেশমন্ত্রী কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার শিল্পকলা ও সাহিত্যের মেলবন্ধন: চিত্রকর্মে অনুপ্রাণিত নতুন উপন্যাস ২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগ, বিজেপি বিধায়কের জামাতা ও বেয়াই গ্রেপ্তার শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ, ডলার পাঠানোর নতুন নিয়ম জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ভিসি স্পোর্টস উইক ২০২৬ সমাপ্ত

কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কানাডার টরন্টোতে ভারতীয় বংশোদ্ভূত ৩০ বছর বয়সী হিমাংশি খুরানা হত্যাকাণ্ডের প্রায় সাত মাস পর তার পার্টনার ৩২ বছর বয়সী আবদুল গাফুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টরন্টোর একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই ঘটনাকে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার একটি উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে এবং গাফুরির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

শনিবার টরন্টো পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পলাতক আসামি ধরার বিশেষ দল এবং হত্যাকাণ্ড তদন্তকারী ইউনিট যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে গাফুরিকে কানাডায় ফিরিয়ে এনেছে। তবে তিনি কোন দেশে অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

২০২৫ সালের ১৯শে ডিসেম্বর রাতে টরন্টোতে হিমাংশি খুরানা হত্যাকাণ্ডের শিকার হন। সেদিন রাত ১০টা ৪১ মিনিটে স্ট্র্যাচান অ্যাভিনিউ ও ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকার কাছে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনার পরের দিন সকাল সাড়ে ৬টার দিকে একটি বাড়ির ভেতরে তার মৃতদেহ পাওয়া যায়। এটি ছিল ওই বছর টরন্টোর ৪০তম হত্যাকাণ্ড।

তদন্তের এক পর্যায়ে পুলিশ হিমাংশি ও গাফুরির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয় এবং গাফুরির বিরুদ্ধে দেশব্যাপী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে ধরতে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছিল। হিমাংশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টরন্টোর ভারতীয় কনস্যুলেট। তারা জানায়, হিমাংশির পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। গাফুরির গ্রেপ্তারের মাধ্যমে এই চাঞ্চল্যকর মামলার তদন্ত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬