ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তার ক্যাফে আফসার রেস্তোরাঁ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউজে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে আদালত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয় এবং পরে সেটি সিলগালা করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬