ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

তথ্য গোপন করে জামিন চেষ্টার দায়ে আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাইকোর্টে একটি মামলার তথ্য গোপন করে জামিন পাওয়ার চেষ্টার অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মামলাটি হাইকোর্টের ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নম্বর-৫০৮১১) শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদনের শুনানির একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, একই মামলাটি এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হয়েছিল, কিন্তু সেই তথ্য গোপন রেখেই মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের কাছে পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। তিনি আরও বলেন, একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা কেবল পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, বরং এটি বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

তথ্য গোপন করে জামিন চেষ্টার দায়ে আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬