ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিবির সাবেক প্রধান হারুনের বদলি ঠেকাতে কাদেরের কাছে আকুতি আতলেতিকোকে হারিয়ে ম্যানচেস্টার সিটির জয়, জোড়া গোল মারমুশের বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, সফল আয়োজনে সন্তুষ্ট পরিবেশমন্ত্রী কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার শিল্পকলা ও সাহিত্যের মেলবন্ধন: চিত্রকর্মে অনুপ্রাণিত নতুন উপন্যাস ২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগ, বিজেপি বিধায়কের জামাতা ও বেয়াই গ্রেপ্তার শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ, ডলার পাঠানোর নতুন নিয়ম জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ, ডলার পাঠানোর নতুন নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশি নাগরিকদের জন্য টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ তৈরি হয়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্য অপারেটররা এখন থেকে দেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছ থেকে স্থানীয় মুদ্রা বা টাকায় প্যাকেজের মূল্য নিতে পারবেন। একই সঙ্গে এই প্যাকেজের বিপরীতে বিদেশি হোটেল, ট্যুর অপারেটর বা সেবা প্রদানকারীদের কাছে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব দেশি ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি হোটেল, ট্যুর অপারেটর কিংবা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা রয়েছে, তারা এই সুবিধা পাবেন। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আবাসন ও পরিবহণসহ বিদেশে ভ্রমণসংক্রান্ত প্রকৃত সেবার বিপরীতে এই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।

নতুন এই ব্যবস্থার আওতায় একজন ভ্রমণকারীর জন্য প্রতি পঞ্জিকা বছরে নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ জন্য ট্যুর অপারেটরদের অবশ্যই ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ভ্রমণকারী অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে এই বার্ষিক সীমা অতিক্রম করেননি, এমন একটি লিখিত ঘোষণাও নিতে হবে।

তবে বিশেষ প্রয়োজনে ৩ হাজার ডলারের বেশি অর্থ পাঠানোর সুযোগও রাখা হয়েছে প্রজ্ঞাপনে। সে ক্ষেত্রে প্যাকেজের পুরো মূল্যটি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় সংগ্রহ করতে হবে। এ ধরনের লেনদেনের ক্ষেত্রে এডি ব্যাংকগুলো অ্যাকোয়ারিং সেবা (যার মাধ্যমে ব্যাংক কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের হয়ে গ্রাহকের কার্ড বা ডিজিটাল পেমেন্ট গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা করে) দিতে পারবে।

বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইনভয়েস, চুক্তিপত্র, বিস্তারিত ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এছাড়া বৈদেশিক মুদ্রা পাঠানোর সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণী দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। তাদের মতে, টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদের জন্য লেনদেন যেমন সহজ ও স্বচ্ছ হবে, তেমনি এটি দেশে বৈদেশিক পর্যটনের বিকাশে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে ট্যুর অপারেটিং ব্যবসাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ, ডলার পাঠানোর নতুন নিয়ম

আপডেট সময় : ১১:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬