ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন: ভারতের কাছে ঢাকার তীব্র প্রতিবাদ ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করছে রাশিয়া বুয়েটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থানে কায়রোর আল-আজহার শিক্ষার্থীদের প্রতিবাদ ও নীরব লড়াই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি আখতারুজ্জামান দমন-পীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না: বড়লেখায় জামায়াত নেতা আমিনুল হাসিনাকে গণমাধ্যমে সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা শুরু খুনি হাসিনা ও আ.লীগ প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকব: রাকিব প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে মশাল মিছিল

চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাভারে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে নির্মিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালু করা হবে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই ঘোষণা দেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগ পর্যন্ত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং পর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবল ও কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে এই কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী নিপসমের গবেষণার প্রশংসা করে বলেন, মাঠপর্যায়ে সংগৃহীত বিপুল স্বাস্থ্য তথ্য ব্যবহার করে উপজেলা পর্যায়েই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) অনলাইন ডেটা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তিন থেকে ছয় মাসের গবেষণা মেন্টরিং দেওয়ার পরামর্শ দেন ড. এম এ মুহিত। তিনি জোর দিয়ে বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুধু চিকিৎসক নিয়োগ দেওয়াই যথেষ্ট নয়, প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাগত ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিশ্চিত করাও জরুরি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা সভাপতিত্ব করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাভারে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

আপডেট সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬