ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে মশাল মিছিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে করা কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে তারাবো পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আয়োজিত এই মশাল মিছিলে পৌর যুবদল এবং এর বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভাও আয়োজন করা হয়।

পথসভায় বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের দমন-পীড়ন ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

আফজাল কবির তার বক্তব্যে বলেন, তারেক রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি বা অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের নেতাকর্মীরা নিয়মিতভাবে রাজপথে থেকে প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও তিনি ঘোষণা দেন। এছাড়া বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা রাজপথেই প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে মশাল মিছিল

আপডেট সময় : ১১:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬