ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে কৃষিবান্ধব খাল পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ফ্রান্সে ফোক ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মহুয়া পালা’ ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত সিএনজি পাম্পে গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবি জানাল ঐক্য পরিষদ স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধানে নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধানে নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার যাত্রাবাড়ীর স্মৃতিফলকে অমর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মনির মন্ডল, ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সান্দিয়ারা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কের হড়াই ব্রিজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে হড়াই ব্রিজ থেকে সান্দিয়ারা গ্রামের অভিমুখে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

মো. কাওছার মিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। বর্তমানে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, যা যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি অসংখ্য পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

বক্তারা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬