ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি

ফেনীর সোনাগাজীতে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে চার লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম খোরশেদ আলম।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাগাজী যাচ্ছিলেন। পথে তিন-চারজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময় দুর্বৃত্তরা তাকে মারধরও করে। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, ছিনতাইকারীদের মধ্যে গাল কাটা আফসার, কথিত জলদস্যু শাহীন ও মাসুদসহ অন্যরা জড়িত ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আফসার ও শাহীন যুবদলের কর্মী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ছিনতাইয়ের ঘটনায় মাসুদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ফেনীর সোনাগাজীতে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬