ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয় স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে হবে গোলাপি শোভাযাত্রা শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় অপমান: সিনেটর ক্রিস মারফি হুতিদের সঙ্গে যুদ্ধে জড়াতে আপাতত অনাগ্রহী ডোনাল্ড ট্রাম্প রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক দিল্লিতে বিক্ষোভের জেরে ইন্টারনেট ও ট্রেন চলাচলে কড়া বিধিনিষেধ বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বস্তি উচ্ছেদের দাবি

বিনিয়োগ ও বন্দর উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে মিলিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সম্পাদিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়ে আলোচনা হয়। এই চুক্তির আওতায় টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এই অংশীদারত্ব বন্দরটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন বিনিয়োগের পাশাপাশি ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের পরিকল্পনা ও আগ্রহের কথা জানতে চান। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা এসব খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার ও নতুন করে বিনিয়োগ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগ ও বন্দর উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের বৈঠক

আপডেট সময় : ১০:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬