ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি

মাওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশিষ্ট ইসলামী রাজনীতিক, লেখক ও চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা, সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা ও বাংলা সাহিত্যে মাওলানা আবদুর রহীমের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, ইসলামী জীবনব্যবস্থা ও আন্দোলন নিয়ে তাঁর সমৃদ্ধ লেখনী তাঁকে দীর্ঘকাল মানুষের মাঝে স্মরণীয় করে রাখবে। ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি লালন করতেন, তা তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও রচনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। বক্তারা আরও উল্লেখ করেন যে, তিনি আদর্শ ও বিশ্বাসের প্রশ্নে আপসহীন ছিলেন এবং ইসলাম প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে পিছপা হননি।

ঢাকা মহানগরী আমির মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। এছাড়া সংগঠনের নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ‘আজকের ভোলা’র সম্পাদক অধ্যক্ষ শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজির উদ্দিন, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, কাতারভিত্তিক আন্তর্জাতিক ওলামা সংস্থা আল-ইত্তেহাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ শাওকী আফিফি, ইসলামী ঐক্য আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাঈল হোসেন এবং মানবাধিকারকর্মী মির্জা আজমসহ অনেকে।

বক্তারা মাওলানা আবদুর রহীমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ইসলামী জ্ঞানচর্চা, সাহিত্য-গবেষণা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাওলানা মুহাম্মদ আবদুর রহীমসহ ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০: ০৮আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০০: ০৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মাওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬